1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, ভাঙা কঠিন যে রেকর্ডগুলো রেখে যাচ্ছেন তিনি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
লিওনেল মেসি- রয়টার্স

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬ | চ্যানেল এস৫ অনলাইন:
আর মাত্র একটি ম্যাচ। এরপরই আর্জেন্টিনার জার্সিতে শেষ হবে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়।

বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনাকে এনে দেওয়া অসংখ্য সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডের বিশাল এক তালিকাও রেখে যাচ্ছেন তিনি।

আর্জেন্টিনার ফুটবলে মেসির অবদান শুধু শিরোপা কিংবা গোলের সংখ্যায় সীমাবদ্ধ নয়। তাঁর তৈরি করা বেশ কয়েকটি রেকর্ড ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য হয়ে থাকবে বড় চ্যালেঞ্জ।

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা

আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল এখন ১২৫টি। জাতীয় দলের হয়ে গোলের তালিকায় তাঁর ধারেকাছেও নেই বর্তমান সতীর্থরা। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে মেসির সবচেয়ে কাছাকাছি লাওতারো মার্তিনেজ, যার গোলসংখ্যা ৪২।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির দখলে। এখন পর্যন্ত তিনি আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন ২০৭ ম্যাচ।

শুধু আর্জেন্টিনা নয়, পুরো লাতিন আমেরিকায় জাতীয় দলের হয়ে এত বেশি ম্যাচ খেলার নজিরও নেই। এই তালিকায় মেসির পরে আছেন হাভিয়ের মাচেরানো (১৪৭ ম্যাচ), আনহেল দি মারিয়া ও হাভিয়ের জানেত্তি (১৪৫ ম্যাচ করে) এবং নিকোলাস ওতামেন্দি (১৩৯ ম্যাচ)।

লিওনেল মেসি- রয়টার্স

বিশ্বকাপে মেসির অনন্য আধিপত্য

বিশ্বকাপেও মেসির রেকর্ড অসাধারণ। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে তাঁর গোল ২১টি। বিশ্বকাপের ইতিহাসে তাঁর চেয়ে বেশি গোল করেছেন শুধু কিলিয়ান এমবাপ্পে—২২টি।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোলের তালিকায় মেসির পরেই রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০ গোল)। গিয়ের্মো স্তাবিলে ও দিয়েগো ম্যারাডোনা করেছেন ৮টি করে গোল।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির। তিনি খেলেছেন ৩৪ ম্যাচ। তাঁর অনেক পেছনে ম্যারাডোনা (২১) ও মাচেরানো (২০)।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্বেও শীর্ষে

বিশ্বকাপ বাছাইপর্বেও মেসির রেকর্ড রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তাঁর গোলসংখ্যা ৩১। একই সংখ্যক গোল করে এই রেকর্ডে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তাঁর বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ।

এই তালিকায় এরপর রয়েছেন বলিভিয়ার মার্সেলো মোরেনো মার্তিনস (২২ গোল), চিলির অ্যালেক্সিস সানচেজ (২০ গোল), হার্নান ক্রেসপো (১৯ গোল) এবং উরুগুয়ের এদিনসন কাভানি (১৭ গোল)।

মেসির বিদায়ে আর্জেন্টিনা শুধু একজন তারকা ফুটবলারকেই হারাবে না; হারাবে এমন একজন খেলোয়াড়কে, যার রেকর্ডগুলো দীর্ঘদিন ধরে জাতীয় দলের ইতিহাসের অংশ হয়ে থাকবে। মাঠে তাঁর পথচলা থামলেও আর্জেন্টিনার ফুটবলে মেসির ছাপ থেকে যাবে বহু বছর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট