1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫২৯

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

ঢাকা, ৩০ জুলাই | চ্যানেল এস৫ অনলাইন:

রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে মোট ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় বিভিন্ন থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের সংখ্যায় দেখা যায়, রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ থেকে ৩৯ জন, ওয়ারী থেকে ৮৩ জন, মতিঝিল থেকে ৫৩ জন, তেজগাঁও থেকে ৬৭ জন, মিরপুর থেকে ১৩৩ জন, গুলশান থেকে ৫৬ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট