ঢাকা, ৫ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
“পরিবেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে রাজারবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আগামী ১৫/০৮/২০২৬ ইং তারিখ, শনিবার সকাল ১০:৩০ টায় শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ রাজার বাগে এই মহতী আয়োজনটি অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী, ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা জননেতা জনাব হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম , প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
এছাড়াও অনুষ্ঠানে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু গুরুদাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির এই আয়োজনে সংশ্লিষ্ট এলাকার সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের সসম্মান উপস্থিতি কামনা করা হয়েছে।