ঢাকা, ৫ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৬-এর জানুয়ারি–জুন পর্বের তারকা জরিপে ভোটগ্রহণ শেষ হয়েছে। পত্রিকার কুপন এবং প্রথম আলোর ওয়েবসাইটের মাধ্যমে দেশের পাঠক-দর্শক তাঁদের পছন্দের তারকা ও সেরা কাজকে ভোট দিয়েছেন।
এই পর্বে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, নাটক, ওয়েব কনটেন্ট এবং গানের শিল্পীদের কাজের ওপর ভিত্তি করে ভোট গ্রহণ করা হয়। দর্শকদের ভোটে প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া আটজন বা আটটি কাজ চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে।
সেরা চলচ্চিত্র
- দম
- প্রিন্স
- প্রেশার কুকার
- বনলতা এক্সপ্রেস
- মালিক
- রইদ
- রকস্টার
- রাক্ষস
সেরা চলচ্চিত্র অভিনেত্রী
- আজমেরী হক বাঁধন (বনলতা এক্সপ্রেস)
- জাকিয়া বারী মম (বনলতা এক্সপ্রেস)
- তাসনিয়া ফারিণ (প্রিন্স)
- নাজিফা তুষি (রইদ)
- পূজা চেরী (দম)
- বিদ্যা সিনহা মিম (মালিক)
- শবনম বুবলী (প্রেশার কুকার)
- সাবিলা নূর (বনলতা এক্সপ্রেস)

আলোচনায় মেরিল–প্রথম আলোর গ্ল্যাম-মুভ
সেরা চলচ্চিত্র অভিনেতা
- আফরান নিশো (দম)
- আরিফিন শুভ (মালিক)
- চঞ্চল চৌধুরী (বনলতা এক্সপ্রেস)
- মোশাররফ করিম (বনলতা এক্সপ্রেস)
- মোস্তাফিজুর নূর ইমরান (রইদ)
- শরীফুল রাজ (বনলতা এক্সপ্রেস)
- শাকিব খান (রকস্টার)
- সিয়াম আহমেদ (রাক্ষস)
সেরা অভিনেত্রী (নাটক ও ওয়েব)
- কেয়া পায়েল (বাতাসের ফুল)
- তানজিন তিশা (গোলাপী)
- তানজিম সাইয়ারা তটিনী (সম্পর্কের গল্প)
- তানিয়া বৃষ্টি (সুপ্তাদের বাড়ি)
- নাজনীন নাহার নিহা (মায়াপাখি)
- মেহজাবীন চৌধুরী (ক্যাকটাস)
- সাফা কবির (উপ-সংসার)
- সুনেরাহ্ বিনতে কামাল (ঝরা বকুল)
সেরা অভিনেতা (নাটক ও ওয়েব)
- ইয়াশ রোহান (হেডলাইন)
- ইরফান সাজ্জাদ (এটা আমাদেরই গল্প)
- খায়রুল বাসার (এটা আমাদেরই গল্প)
- জিয়াউল ফারুক অপূর্ব (হেডলাইন)
- জিয়াউল হক পলাশ (উপ-সংসার)
- তৌসিফ মাহবুব (চক্র ২)
- প্রীতম হাসান (ক্যাকটাস)
- ফারহান আহমেদ জোভান (ফ্যামিলিম্যান)
সেরা গায়িকা
- অবন্তী সিঁথি
- জেফার রহমান
- দিলশাদ নাহার কনা
- দোলা রহমান
- নাজমুন মুনিরা ন্যান্সি
- নুসরাত ফারিয়া
- পারশা মাহজাবীন
- সোমনূর মনির কোনাল
সেরা গায়ক
- অঙ্কন কুমার
- আরফিন রুমি
- আহমেদ হাসান সানি
- ইমরান মাহমুদুল
- জি এম আশরাফ
- তানভীর ইভান
- প্রীতম হাসান
- মাহতিম শাকিব
সেরা নবাগত অভিনয়শিল্পী
- কাজী সাবির
- তানজিয়া জামান মিথিলা
- তামিম করিম
- দেবদ্যুতি আইচ
- নুসরাত আফরিন ইয়ুমনা
- ফারিহা রহমান পারু
- রাসেল রানা
- সৈয়দা তিথি
দর্শক ভোটের ভিত্তিতে প্রকাশিত এই তালিকা থেকে পরবর্তী ধাপে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিনোদন অঙ্গনের জনপ্রিয় এই পুরস্কারকে ঘিরে তারকা ও দর্শকদের আগ্রহ বরাবরের মতোই তুঙ্গে রয়েছে।
Like this:
Like Loading...
Related