“শিকড়ের টানে, ঐক্যের বন্ধনে” — নতুন নেতৃত্বে টাঙ্গাইল সোসাইটি, ঢাকার অগ্রযাত্রা
ঢাকা, ২২ জুলাই ২০২৬: টাঙ্গাইল সোসাইটি, ঢাকার বহুল প্রতীক্ষিত বিশেষ সাধারণ সভা গত ২১ জুলাই (মঙ্গলবার) সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় কণ্ঠভোটের মাধ্যমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র সহ সভাপতি, লায়ন ডা: মো: আব্দুস সাত্তার। এবং সাধারণ সম্পাদক মাহবুব এইচ শাহীন। এছাড়া বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি অ্যাড. আজিজুর রহমান, হাজী মোঃ শাহীনুর ইসলাম, কাজী হাসিবুর রহমান শাকিল, মোঃ আরিফ রাজা, মোঃ নাজমুল ইসলাম, শামীম আকন্দ, মোহাম্মদ নুরু আলম ও মুহাম্মদ শাহীন আলম খান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আবদুর রহমান খান, রতন কুমার দত্ত, মুহাম্মদ আবুল আলীম সিদ্দিকী, ফখরুল খান, মোঃ হেলাল সিদ্দিকী, মোহাম্মদ জেল্লুর রহমান, আব্দুল আজিজ মিয়া ও তপন কুমার দাস।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলীমুল ইসলাম খান আরিফ, মোঃ শাহীনুর ইসলাম সাগর, কাজী কামাল উদ্দিন, অ্যাড. আতাউর রহমান, মোঃ আবু ইউসুফ মুকুল, মোহাম্মদ শফিউল্লাহ, এস এম আব্দুল্লাহ আল নাসের ও ইঞ্জি. শহিদুল ইসলাম।
এছাড়া অর্থ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম তুষার, আন্তর্জাতিক বিষয়ক ও সিনিয়র নির্বাহী সম্পাদক মুহাম্মদ মিরাজুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দীপা দত্ত ও শিল্পী নীলি নাজমুলনাহার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ জেবুল্লাহ রুনা, ক্রীড়া সম্পাদক মোঃ কামরুল হাসান ও মোঃ নাদিম খান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফিরোজ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হানিফ (সোহেল) ও বেনজীর ভিলা, ধর্ম সম্পাদক নাজমুস হক বাবুল ও মুক্তার চন্দ্র সরকার, সমাজকল্যাণ ও সমাজসেবা সম্পাদক মোঃ রফিক খান ও মোঃ আইয়ুবুর রহমান রনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গোলামুর রহমান সিদ্দিকী এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরুন নাহার আক্তার ততা ও সালমা আক্তার রিনা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্য হিসেবে রয়েছেন মেহেদী হাসান মামুন, রেজওয়ান আলী মামুন, কায়কোবাদ খান মুকুল, মোঃ আবুল মুছক, আরিফুর রহমান এবং মোঃ আব্দুল হেলাল।
সভায় বক্তারা বলেন, “শিকড়ের টানে, ঐক্যের বন্ধনে” এই মূলমন্ত্রকে ধারণ করে টাঙ্গাইল সোসাইটি, ঢাকা আগামী দিনে টাঙ্গাইলবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
গত দুই মাস ধরে আহ্বায়ক কমিটি নিরলস পরিশ্রমের মাধ্যমে সকল সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে বিশেষ সাধারণ সভা সফলভাবে আয়োজন করে। সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।