1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: পিএমও

ঢাকা,২৮জুলাই চ্যানেল এস৫ অনলাইন: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীর আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকে জাতীয় স্বার্থ রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক সম্পদ রক্ষায় বাহিনীর অবদানের প্রশংসা করেন। তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে একটি আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর নৌবাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নৌবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাহিনীর উন্নয়নে চলমান কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট