1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

বিমান ও পর্যটন খাতে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ, আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পরিকল্পনা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ফাইল ছবি

 

ঢাকা, ৩১ জুলাই | চ্যানেল এস৫ অনলাইন:

বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বিমানবন্দর সেবার মানোন্নয়ন, জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার আধুনিকায়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতের বিকাশ—সবকিছু মিলিয়ে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান উন্নয়নে ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। লাগেজ ব্যবস্থাপনা, ইমিগ্রেশন, নিরাপত্তা ও সার্বিক সেবায় শৃঙ্খলা আনতে আচরণবিধি চালু, নির্বাহী ম্যাজিস্ট্রেটের তদারকি, ভিজিল্যান্স টিম, বডি-ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি এবং আধুনিক ব্যাগেজ ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, বিমানবন্দরে আধুনিক গ্রাউন্ড-হ্যান্ডলিং যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বাড়াতেও বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে ২৪টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে, যার মধ্যে বোয়িং ও এয়ারবাস—উভয় ধরনের উড়োজাহাজ থাকবে। একই সঙ্গে চলতি বছর পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগও চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সুশাসন, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি লাভজনক রুট সম্প্রসারণ এবং সম্ভাবনাময় নতুন আন্তর্জাতিক গন্তব্য চালুর বিষয়েও কাজ চলছে। বাহরাইন, মালে, জাকার্তা, সিউল, সিডনি, কুনমিং ও নিউইয়র্কসহ কয়েকটি সম্ভাব্য রুট পর্যালোচনায় রয়েছে।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এ টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে এবং আন্তর্জাতিক যাত্রীসেবা আরও উন্নত হবে।

পর্যটন খাতের উন্নয়নেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। নতুন ভিসা নীতিমালার আওতায় ধাপে ধাপে ই-ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিকিৎসা, ধর্মীয় ও বিশেষায়িত পর্যটনের জন্য পৃথক ভিসা চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে।

সরকার ইকো-ট্যুরিজম, কমিউনিটিভিত্তিক পর্যটন, জলভিত্তিক পর্যটন, খাদ্যভিত্তিক পর্যটন এবং সংস্কৃতি-ঐতিহ্যনির্ভর পর্যটন সম্প্রসারণে কাজ করছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আরও পরিচিত করতে ডিজিটাল প্রচারণা, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ক্যাম্পেইন এবং আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সহায়তা, কর-সুবিধা, সহজ অর্থায়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী এক বছরের মধ্যে বিমানবন্দরের সেবার মানোন্নয়ন, ডিজিটাল সেবার সম্প্রসারণ, তৃতীয় টার্মিনাল চালু এবং পর্যটন অবকাঠামোয় দৃশ্যমান অগ্রগতি জনগণ প্রত্যক্ষ করতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট