1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

জাফলং পর্যন্ত রেলপথ সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে মন্ত্রীর পরিদর্শন

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ঢাকা, ২ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
সিলেট থেকে জাফলং ও তামাবিল পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণের সম্ভাবনা এবং পর্যটন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা এগিয়ে নিতে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পরিদর্শনের সময় তিনি জানান, সরকার সিলেট-তামাবিল অঞ্চলে রেল ও সড়ক যোগাযোগ আরও উন্নত করার বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রাথমিক মূল্যায়ন ও প্রয়োজনীয় পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, জাফলংসহ আশপাশের পর্যটন এলাকাগুলোতে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পার্কিং, ওয়াশরুম, নিরাপদ পরিবেশ, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় সেবার উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।
পাথর কোয়ারি পুনরায় চালুর বিষয়ে তিনি জানান, বিদ্যমান আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবেশসম্মত ও প্রচলিত নিয়ম অনুসরণ করে কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে সরকার আশাবাদী।
এ ছাড়া জ্বালানি সাশ্রয়ের সরকারি নীতির অংশ হিসেবে গণপরিবহন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে মন্ত্রী সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের অগ্রগতিও ঘুরে দেখেন। এ সময় রেলপথ, সড়ক পরিবহন, শ্রম মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট