ঢাকা, ৬ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত চলমান এবং নতুন অননুমোদিত (সবুজ পাতা) প্রকল্পসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি, কার্যক্রমে সমন্বয় জোরদার এবং জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।