1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

একাদশে ভর্তি আগের নিয়মেই, ফলের ভিত্তিতে অনলাইনে আবেদন; ভর্তি পরীক্ষা হচ্ছে না

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

ঢাকা, ২ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগের ধারাবাহিকতাতেই পরিচালিত হবে। অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের প্রাপ্ত ফল, পছন্দক্রম ও প্রযোজ্য ক্ষেত্রে কোটা বিবেচনা করে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।
শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়নের সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের মতে, অল্প সময়ে নতুন পদ্ধতি চালু করা জটিল হওয়ার পাশাপাশি প্রশাসনিক নানা চ্যালেঞ্জও রয়েছে। ফলে এবারও বিদ্যমান পদ্ধতিই বহাল থাকছে।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশের কথা রয়েছে।


ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবেন। এরপর মেধা, পছন্দক্রম এবং প্রযোজ্য কোটার ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানে ভর্তি পৃথক প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
এদিকে ফল প্রকাশের সময়সূচি পরিবর্তন হওয়ায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও কিছুটা পিছিয়ে যাবে। নতুন সময়সূচি চূড়ান্ত করে শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে।
দেশের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি। অন্যদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। ফলে আগের বছরের মতো এবারও উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত চিত্র নির্ভর করবে প্রকাশিত ফলাফলের ওপর। পাশাপাশি কোটাব্যবস্থা নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট