ঢাকা, ০৪ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
মুন্সীগঞ্জ জেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তিনটি অসচ্ছল পরিবারের প্রতিটিকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষা কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।