ঢাকা, ৪ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, গাঁজা ও ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাশিপুর, গোড়কমন্ডল ও অনন্তপুর বর্ডার আউটপোস্ট (বিওপি) পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর সীমান্ত এলাকায় টহল দল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৩২টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৩ লাখ ২০ হাজার টাকা।
এদিকে একই রাতে ফুলবাড়ী উপজেলার কৃষ্ণনন্দন বকসী এলাকা এবং মঙ্গলবার ভোরে নাগেশ্বরী উপজেলার নাগরাজ সীমান্ত এলাকায় পৃথক আরও দুটি অভিযান চালানো হয়। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সাড়ে ২১ কেজি ভারতীয় গাঁজা এবং ১১৭ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সব মালামালের মোট সিজার মূল্য প্রায় ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক