1. channels5@channels5.online : CHANNEL S5 : CHANNEL S5
  2. info@www.channels5.online : CHANNEL S5 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, প্রথম তিন ওয়ানডেতে অধিনায়ক গিল ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানোর দাবি প্রেস সচিবের লিটনের সেঞ্চুরিতে বড় লক্ষ্য, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ নেপালে আকস্মিক বন্যা: ২০০ বাড়ি ও ৫ সেতু বিধ্বস্ত, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা ভোটার তালিকা সংশোধন নিয়ে ভারতে বিক্ষোভ অব্যাহত, নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি হাসানের ঐতিহাসিক হ্যাটট্রিক, আফগানিস্তানের বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তিন পথেই বিশেষ প্রস্তুতির নির্দেশ মন্ত্রীর আগামীকাল মহালয়া, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু পাওনা না দিলে গ্রামীণফোনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা

জৈন্তাপুর থেকে ফেরার পথে এনসিপি নেতার গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
গাড়িতে হামলার ঘটনায় আঘাত পাওয়া হাত দেখাচ্ছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার রাত পৌনে ১২টায় সিলেট সার্কিট হাউসে

ঢাকা, ১ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:

সিলেটের জৈন্তাপুরে রাজনৈতিক কর্মসূচি শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, চলন্ত গাড়িতে ইট বা শক্ত বস্তু নিক্ষেপ করা হলে গাড়ির কাচ ভেঙে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুজন আহত হন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতের এ ঘটনায় গাড়ির কাচ ভেঙে আহত দুজনের হাতে আঘাত লাগে এবং রক্তপাত হয়। ঘটনার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

তবে অভিযোগটি অস্বীকার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশি নিরাপত্তার মধ্যেই এনসিপির নেতাদের জৈন্তাপুর এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে তাদের কাছে তথ্য রয়েছে।

ভাঙচুর হওয়া গাড়ি। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই গাড়িতে ছিলেন। শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে

অন্যদিকে, সিলেট মহানগরের শাহপরান থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, তাঁর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনার তথ্য পুলিশের কাছে নেই।

এনসিপির সিলেট জেলা শাখার সদস্যসচিব কামরুল আরিফের ভাষ্য অনুযায়ী, জৈন্তাপুর থেকে সিলেট শহরে ফেরার সময় চলন্ত গাড়ির ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। তারা ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শনাক্তের দাবি জানান।

উল্লেখ্য, এর আগের দিন সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমকে বহনকারী গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। এছাড়া চলতি সপ্তাহে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকেও কেন্দ্র করে উত্তেজনার ঘটনা ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট